দাগ নম্বর দিয়ে জমি খতিয়ান বের করার উপায় 2026

জমি কেনা-বেচা বা মালিকানা নিশ্চিত করার জন্য খতিয়ান বা পরচা একটি অপরিহার্য দলিল। আগে খতিয়ান সংগ্রহের জন্য জমির মালিকদের বছরের পর বছর তহশিল অফিস বা ডিসি অফিসে দৌড়াদৌড়ি করতে হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোগের ফলে আপনি ঘরে বসেই ইন্টারনেট থেকে খুব সহজে দাগ নম্বর দিয়ে জমি খতিয়ান বের করতে পারেন। আজকের আর্টিকেলে আমরা ধাপে ধাপে জানাব কীভাবে খুব সহজে অনলাইনে এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন।

খতিয়ান বা পরচা কেন প্রয়োজন?

জমির মালিকানা প্রমাণ, জমি ক্রয় করার পূর্বে জমির সত্ত্বতা যাচাই করার জন্য, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির দখল নিশ্চিত করা এবং জমি নিবন্ধনের ক্ষেত্রে খতিয়ানের বিকল্প নেই। দাগ নম্বর দিয়ে জমি খতিয়ান খুঁজে বের করা এখন সময়ের ব্যাপার মাত্র।

অনলাইনে দাগ নম্বর দিয়ে খতিয়ান দেখার ধাপসমূহ

বাংলাদেশ সরকারের উদ্ধেগে তৈরি ই-খতিয়ান (e-Khatian) পোর্টালের মাধ্যমে আপনি দাগ নম্বর দিয়ে জমি খতিয়ান বের করার সেবাটি পেতে পারেন। নিচে বিস্তারিত প্রক্রিয়া দেওয়া হলো:

১. ভূমি মন্ত্রণালয়ের পোর্টালে প্রবেশ

প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার থেকে eporcha.gov.bd অথবা land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। এটি ভূমি সেবার একমাত্র নির্ভরযোগ্য এবং অফিশিয়াল প্ল্যাটফর্ম যা বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয় থেকে নিয়ন্ত্রন করা হয়। খুব সহজেই এখন এই সাইট থেকে দাগ নম্বর দিয়ে জমি খতিয়ান বের করা যায়।

দাগ নম্বর দিয়ে জমি খতিয়ান

২. খতিয়ান অনুসন্ধান অপশন নির্বাচন

ওয়েবসাইটের হোমপেজে আপনি খতিয়ান অনুসন্ধান বা খতিয়ান অনলাইন আবেদন নামে একটি আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

৩. বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করুন

আপনার জমিটি যে এলাকার অন্তর্গত, সেটি ড্রপডাউন মেনু থেকে নির্বাচন করুন:

  • বিভাগ: আপনার সংশ্লিষ্ট বিভাগ নির্বাচন করুন (আপনার জমি যেই বিভাগে অবস্থিত)।
  • জেলা: সংশ্লিষ্ট জেলাটি বেছে নিন (আপনার জমি যেই জেলায়অবস্থিত)।
  • উপজেলা: আপনার নির্দিষ্ট উপজেলা বা থানা নির্বাচন করুন (আপনার জমি যেই উপজেলায় অবস্থিত)।

৪. খতিয়ানের ধরন নির্বাচন

আপনার জমিটি কোন ধরনের খতিয়ানের অন্তর্ভুক্ত তা নির্বাচন করতে হবে (যেমন: আরএস, বিএস, সিএস বা বিআরএস)। অধিকাংশ ক্ষেত্রে বর্তমান আপডেটেড খতিয়ানের জন্য RS (আরএস) বা BS (বিএস) বেশি ব্যবহৃত হয়।

৫. মৌজা নির্বাচন

দাগ নম্বর দিয়ে জমি খতিয়ান বের করার এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। আপনার জমির মৌজা নম্বর বা নাম সঠিকভাবে ইনপুট দিন। মৌজা কোড জানা থাকলে কাজটি আরও দ্রুত হবে।

৬. দাগ নম্বর দিয়ে অনুসন্ধান

এখানে আপনি কয়েকটি পদ্ধতিতে তথ্য খুঁজতে পারেন (যেমন: খতিয়ান নং, দাগ নং, বা মালিকের নাম)। যেহেতু আপনি দাগ নম্বর দিয়ে জমি খতিয়ান বের করতে চাচ্ছেন, তাই দাগ নম্বর অপশনটি সিলেক্ট করুন এবং আপনার নির্দিষ্ট দাগ নম্বরটি লিখুন।

৭. সিকিউরিটি কোড প্রদান

নিচে একটি ক্যাপচা বা সিকিউরিটি কোড (কয়েকটি সংখ্যা) থাকবে, সেটি পাশের বক্সে সঠিকভাবে টাইপ করুন। এরপর “খুঁজুন” বাটনে ক্লিক করুন।

খতিয়ান বা পরচা ডাউনলোড করার নিয়ম

অনুসন্ধান করার পর যদি আপনার জমির তথ্য স্ক্রিনে আসে, তবে আপনি সেটি বিস্তারিত দেখতে পাবেন। যদি আপনি খতিয়ানের একটি কপি ডাউনলোড করতে চান বা সার্টিফাইড কপি পেতে চান, তবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে কিছু ফি যুক্ত হবে, যা সরকার নির্ধারিত।

  • অনলাইন কপি: এটি সাধারণ তথ্যের জন্য ব্যবহার করা যায়।
  • সার্টিফাইড কপি: কোনো আইনি কাজে ব্যবহার করার জন্য সংগ্রহ করা হয়ে থাকে এবং এটি অনলাইনে আবেদন করে নিজের নাম ঠিকানা দিয়ে অর্ডার করা হয়ে থাকে। এই খতিয়ানটি ডাকযোগে বা অফিস থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করতে হয়। এজন্য একটি নির্দিষ্ট ফি (সাধারণত ১০০ টাকা বা তার কমবেশি) অনলাইনে পরিশোধ করতে হয়।

দাগ নম্বর দিয়ে খতিয়ান দেখার সুবিধা

অনলাইনে দাগ নম্বর দিয়ে জমি খতিয়ান দেখার এই পদ্ধতি চালুর ফলে সাধারণ মানুষের অনেক ভোগান্তি কমেছে যা পূর্বে সংগ্রহ করা অনেক কঠিন ছিল:

  • সময় সাশ্রয়: অফিসে না গিয়েই মাত্র ২-৫ মিনিটে তথ্য পাওয়া যায়।
  • নিভুল তথ্য: সরাসরি সরকারি ডাটাবেজ থেকে তথ্য আসার কারণে ভুলের সম্ভাবনা খুবি কম থাকে।
  • স্বচ্ছতা: দালালের দৌরাত্ম্য কমেছে এবং মানুষ সরাসরি নিজের জমির তথ্য যাচাই করতে পারছে।

সাধারণ কিছু প্রশ্ন (FAQ)

১. দাগ নম্বর ভুল হলে কি তথ্য পাওয়া যাবে? না, দাগ নম্বর ভুল হলে সিস্টেম কোনো ডাটা খুঁজে পাবে না। তাই দাগ নম্বরটি পরচা বা ম্যাপ থেকে নিশ্চিত হয়ে নিন। আর ভুল দাগ নাম্বার কখনো সঠিক তথ্য দিবে না।

২. অনলাইনে পাওয়া কপির কি আইনি ভিত্তি আছে? অনলাইন কপি মূলত আপনার তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য। আদালত বা ব্যাংক লোনের ক্ষেত্রে সবসময় সার্টিফাইড কপি (স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত) প্রয়োজন হয়।

৩. মৌজা কোড কোথায় পাব? ভূমি অফিসের তালিকায় মৌজার কোড গুলো পাবেন বা অনলাইনে মৌজা অনুসন্ধানের মাধ্যমে আপনি এই কোডটি পেতে পারেন।

৪. খতিয়ান দেখতে কি কোনো ফি লাগে?
অনলাইনে দেখা সাধারণত ফ্রি, তবে সার্টিফাইড কপির জন্য ফি লাগে।

৫. মোবাইল দিয়ে কি খতিয়ান দেখা যায়?
হ্যাঁ, মোবাইল দিয়েই সহজে দেখা সম্ভব।

৬. অনলাইনে মৌজা ম্যাপ দেখার উপায় কি?
জমির মৌজা ম্যাপ অনলাইনে দেখুন এবং ম্যাপ ডাউনলোড ও আবেদন করুন এই লিঙ্ক থেকে আপনি সহজে কিভাবে মৌজা ম্যাপ অনলাইনে দেখতে হয় তা জানতে পারবেন। আবার স্মার্টফোন দিয়েই আপনি এই কাজ করতে পারেন। গুগল প্লে-স্টোর থেকে “ই-খতিয়ান” (E-Khatian) অ্যাপটি ডাউনলোড করে নিন। এই অ্যাপের মাধ্যমে ওয়েবসাইটের মতোই একই পদ্ধতিতে তথ্য দিয়ে খুব দ্রুত জমির মৌজা ম্যাপ অনলাইনে দেখা সম্ভব।

উপসংহার

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসা হয়েছে। এখন দাগ নম্বর দিয়ে জমি খতিয়ান বের করার উপায় জানা থাকলে জমি নিয়ে কোনো প্রকার প্রতারণার শিকার হওয়ার সুযোগ নেই। তাই যেকোনো জমি কেনার আগে অবশ্যই অনলাইনে খতিয়ান যাচাই করে নেওয়া উচিত।

আশা করি আজকের এই গাইডের মাধ্যমে আপনি খুব সহজেই দাগ নম্বর দিয়ে জমি খতিয়ান বের করার সহজ নিয়মটি বুঝতে পেরেছেন। তার পরও যদি কোন সমস্যা মনে হয় তবে Youtube থেকে একটি ভাল টিউটরিয়াল দেখে নেয়ার পরামর্শ থাকল। সঠিক তথ্য এবং সচেতনতাই পারে আপনার সম্পদকে সুরক্ষিত রাখতে।

Leave a Comment