ভূমিকা
বর্তমানে অনলাইনে ঘরে বসে আয় করার যতগুলো মাধ্যম আছে, তার মধ্যে Fiverr (ফাইভার) অন্যতম জনপ্রিয় এবং সহজ একটি প্ল্যাটফর্ম। বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের মনে প্রথম প্রশ্নই থাকে— Fiverr account খোলার নিয়ম কী?
বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ Fiverr থেকে নিয়মিত আয় করছে। তবে অনেকেই সঠিক গাইডলাইন না জেনে একাউন্ট খুলে পরে সমস্যায় পড়ে—যেমন ভেরিফিকেশন সমস্যা, গিগ র্যাঙ্ক না করা, বা অর্ডার না পাওয়া।
অনেকে আবার Fiverr account খোলার নিয়ম বা সঠিক গাইড লাইন মেনে একাউন্ট তৈরি করে কিন্তু কোন রেসপন্স পাননা, পরে হতাশায় ভুগে এবং একটা সময় তার Freelancing বা Outsourcing ছেড়ে দেন।
এই গাইডে আমরা একদম সহজভাবে জানবো:
- Fiverr account কিভাবে খুলবেন ।
- কীভাবে প্রোফাইল সেটআপ করবেন ।
- কীভাবে গিগ তৈরি করবেন।
- এবং কীভাবে দ্রুত কাজ পাবেন।
১. Fiverr কি?
Fiverr হলো একটি আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস যেখানে ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা অনুযায়ী কাজ করে আয় করতে পারে।
এখানে আপনি আপনার সার্ভিসকে একটি “Gig” হিসেবে প্রকাশ করেন। ক্লায়েন্ট সেই গিগ দেখে আপনাকে অর্ডার দেয়।
👉 সহজভাবে:
Fiverr = আপনার অনলাইন দোকান
Gig = আপনার পণ্য/সার্ভিস
২. Fiverr account খোলার জন্য কী কী লাগবে?
একটি Fiverr account তৈরি করতে খুব বেশি কিছু লাগে না। নিচের জিনিসগুলো থাকলেই আপনি শুরু করতে পারবেন:
- একটি সচল Email Address (Gmail হলে ভালো) ।
- একটি Strong Password
- বেসিক ইংরেজি জ্ঞান।
- একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ ।
- একটি প্রফেশনাল প্রোফাইল আইডিয়া।
👉 টিপস: আগে থেকেই আপনার স্কিল ঠিক করে রাখুন।
৩. Fiverr account খোলার নিয়ম
🔹 ধাপ ১: Fiverr ওয়েবসাইটে প্রবেশ
আপনার ব্রাউজারে লিখুন:
👉 www.fiverr.com
ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করা ভালো। (মোবাইল দিয়ে প্রোফাইল তৈরি করা গেলেও সম্পূর্ণ কাজ করা বা সঠিক নিয়মে Fiverr account খোলা সম্ভব হয়না)।
🔹 ধাপ ২: Join বাটনে ক্লিক
উপরে ডান পাশে “Join” বা “Become a Seller” বাটনে ক্লিক করুন।
🔹 ধাপ ৩: Registration
আপনি ৩টি অপশন পাবেন:
👉 পরামর্শ: Email দিয়ে account খুলুন । কারন এটা পরবর্তীতে Fiverr account এ কোন সমস্যা হলেও ঠিক করা সহজ হয়।
🔹 ধাপ ৪: ইউজারনেম সেট করা
একটি ভাল প্রফেশনাল ইউজারনেম নির্বাচন করুন।
✔ উদাহরণ:
- logo_designer_rahim
- seo_expert_tanvir
- content_writer_bd
❌ ভুল উদাহরণ: – এভাবে এউজার নেম না দেওয়া ভালো।
- rahim123
- coolboy999
🔹 ধাপ ৫: Email Verification
ইমেইলে আসা লিঙ্কে ক্লিক করে account verify করুন।
৪. Fiverr Profile Setup (Rank পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ)
সঠিক ইনফর্মেশন দিয়ে প্রোফাইল ১০০% কমপ্লিট করুন। কারন প্রোফাইল ১০০% কমপ্লিট না করলে কাজ পাওয়া কঠিন হয়।
✔ Profile Picture
- পরিষ্কার ছবি দিন।
- মুখ স্পষ্ট থাকতে হবে (হাসি মুখে ছবি তোলার চেষ্টা করু…
✔ Description
- ১৫০–২৫০ শব্দ লিখুন।
- আপনার স্কিল ও কী কী সার্ভিস নিয়ে কাজ করবেন তা লিখুন।
- ক্লায়েন্টকে কী কী সুবিধা দিবেন তা বল…
✔ Skills
- ১০–১৫টি relevant skill যোগ করুন (অযথা স্কিল অ্যাড করবেন না)।
✔ Language
- English → Fluent দিন

৫. Fiverr Gig তৈরি করার নিয়ম
✔ Gig Title
Gig Title এর মধ্যে সঠিক Keyword ব্যবহার করুন।
👉 Example:
“I will design modern minimalist logo for your business”
✔ Gig Description
- ২০০–৩০০ শব্দ লিখুন
- keyword repeat করুন
- clear CTA দিন
✔ Pricing
- Beginner হলে $5–$10 রাখুন (কয়েকটা প্রজেক্ট সম্পূর্ণ করার পরে বাড়ানো যাবে)।
✔ Gig Image
- Canva দিয়ে প্রফেশনাল একটি ছবি বানান।
- আকর্ষণীয় thumbnail দিন যাতে স্ক্রল করার সময় চোখে পরে।
৬. Fiverr SEO (Gig Rank করার কৌশল)
👉 Fiverr SEO খুব গুরুত্বপূর্ণ
- Title-এ keyword দিন।
- Description-এ keyword ৩–৪ বার ব্যবহার করুন।
- Tags সঠিকভাবে দিন যাতে আপনার ডেসক্রিপশনরে সাথে এবং টাইটেলর মধ্যে থাকে।
- High quality image ব্যবহার করুন।
👉 Example keyword:
- Fiverr account খোলার নিয়ম
- Fiverr gig create
- Fiverr Bangladesh
৭. Fiverr-এ দ্রুত কাজ পাওয়ার টিপস
✔ ১. Active থাকুন
মোবাইল অ্যাপ ব্যবহার করুন এবং কিছুক্ষন পর পর রিফ্রেশ করে একটিভ থাকুন।
✔ ২. দ্রুত রিপ্লাই দিন
৫–১০ মিনিটের মধ্যে reply দিন তাতে রেসপন্স টাইম কম থাকবে।
✔ ৩. কম দামে শুরু করুন
প্রথমে সার্ভিস এর দাম কম রাখুন, review নেওয়ার দিকে ফোকাস করুন।
✔ ৪. Buyer Request (Offer) পাঠান
Buyer Request নতুনদের জন্য খুব effective একটি কাজ, এর মাধ্যমে কাজ পাওয়ার চান্স বেরে যায়।
৮. বাংলাদেশে Fiverr টাকা তোলার উপায়
✔ Payoneer
সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম।
✔ bKash
Payoneer থেকে বিকাশে টাকা আনতে পারবেন এবং সহজে কেশ-আউট করে নিতে পারবেন।
✔ Bank Transfer
Payoneer থেকে সরাসরি ব্যাংকে নিতে পারবেন।
❌ সাধারণ ভুল
- একাধিক account ব্যবহার করা।
- কপি content ব্যবহার করা (অন্যদের গিগ থেকে কপি করা যাবে ন…
- profile incomplete রাখা।
- slow reply দেওয়া।
উপসংহার
Fiverr account খোলার নিয়ম জানা খুবই সহজ, কিন্তু সফল হওয়া নির্ভর করে আপনার consistency এবং skill-এর উপর।
আপনি যদি নিয়মিত কাজ করেন, নিজেকে উন্নত করেন এবং client handle করতে পারেন, তাহলে Fiverr থেকে ভালো ইনকাম করা সম্ভব।
👉 আজই আপনার Fiverr account খুলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করুন।
FAQ
১. Fiverr account খোলা কি ফ্রি?
হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি।
২. কতদিনে কাজ পাওয়া যায়?
৭–৩০ দিনের মধ্যে পাওয়া সম্ভব শুধু আপনাকে লেগে থাকতে হবে।
৩. মোবাইল দিয়ে Fiverr চালানো যায়?
হ্যাঁ, তবে PC ভালো। (মোবাইল দিয়ে সব কাজ করা যায় না)
৪. Fiverr থেকে কত টাকা আয় করা যায়?
স্কিল অনুযায়ী ১০,০০০ টাকা থেকে লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।